বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওবায়দুল কাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ক্যাম্পাসের সামনে গাড়ি বহর এলে আন্দোলনরত শিক্ষার্থীরা গতিরোধ করে। এসময় শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে দাবি তুলে ধরে একটি আবেদনপত্র জমা দেয়। এসময় মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ইতিহাস বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। সারাদিন স্লোগানে মুখরিত ছিল ক্যাম্পাস। প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় আজও বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ইউজিসি এক সভায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়। এরপরই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বর্তমানে এই বিভাগে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
আরও পড়ুন: