ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ

করোনা পরিস্থিতিতে সবাইকে দল বেধে বাড়ি ফিরতে অনুৎসাহিত করে আসছে সরকার। তবে সরকারি আহ্বান উপেক্ষা করার পাশপাশি স্বাস্থ্যবিধির কোনও রকম তোয়াক্কা না করে রাজধানী ঢাকা থেকে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এজন্য ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। তবে এ সড়কের কোথাও যানজট লক্ষ্য করা যায়নি। সোমবার (১০ মে) দুপুরে মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা যায়।

পাহারা গলে শিমুলিয়া ঘাটে যাত্রীর ঢল!

জানা যায়, মহাসড়কে প্রচুুর পরিমাণে মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক, পিকআপভ্যানসহ ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে। তবে স্বাভাবিক সময়ের চাইতে যান চলাচল কম থাকায় ভোাগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

এদিকে সরকারি নিষেধাজ্ঞায় দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তবে দিনে দূরপাল্লার বাস না চললেও, প্রশাসন ও পুলিশকে ম্যানেজ করে রাতে চলাচলের অভিযোগ রয়েছে।

চাপ বাড়ছে পাটুরিয়ায়, ৪ ফেরিতে মানুষ ও অ্যাম্বুলেন্স পারাপার

অপরদিকে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলায় গণপরিবহন চলাচলের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ফলে স্বাস্থ্যবিধি মানার বিষয়েও উদাসীনতা দেখা গেছে। এছাড়া মহাসড়কে যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এ কারণে ঘরমুখো মানুষগুলো চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।

নেই করোনার ভয়, বেপরোয়া মানুষ

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। তবে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।’ মহাসড়কে কোনও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি বলে জানান তিনি।