ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি

মইনুল হক মৃধা, রাজবাড়ী
৩১ মে ২০২৬, ১৮:১০আপডেট : ৩১ মে ২০২৬, ১৮:১০

ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানী ও তার আশপাশের এলাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছে লাখো মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ পাড়ি দিয়ে গন্তব্য যাচ্ছে তারা। 

রবিবার (৩১ মে) সকাল থেকে বেলা ২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র, মোটরসাইকেলযোগে ঘাটে এসে লঞ্চ ও ফেরিতে নদী পাড়ি দেখা যায় মানুষজনকে। আবার অনেক বিভিন্ন জেলা থেকে সরাসরি পরিবহনযোগে নদী পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরছেন। এতে ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। তবে ছোট গাড়ির মধ্যে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ পাড়ি দিয়ে গন্তব্য যাচ্ছে তারা

দৌলতদিয়া ঘাট সূত্রে জানা যায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় সব প্রস্তুতি গ্রহণ করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাটে আসা প্রতিটি বাসে থাকা যাত্রীদের নামিয়ে ফাঁকা বাস ফেরিতে উঠছে। প্রতিটি ঘাটেই নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ ঘাট-সংশ্লিষ্ট লোকজন।

মেহেরপুর থেকে আসা গাজীপুরগামী যাত্রী মাহফুজুর রহমান বলেন, ‘ঈদের আগে যেমন দীর্ঘ অপেক্ষা বা যানজটের মুখে পড়তে হয়নি। তেমনি ফেরার পথেও কোনও ভোগান্তি হয়নি। এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির।’ 

আরেক যাত্রী সালমা আক্তার বলেন, ‘ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ মাদারীপুর থেকে বাসযোগে ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠেছি। তবে বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।’

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র, মোটরসাইকেলযোগে ঘাটে এসে লঞ্চ ও ফেরিতে নদী পাড়ি দেখা যায় মানুষজনকে

এদিকে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখনও নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছে মানুষ। ঢাকা থেকে  দৌলতদিয়া লঞ্চঘাটে আসা যাত্রী আব্দুল কাদের বলেন, ‘আমি ঢাকায় ব্যবসা করি। ঈদের মধ্যে বাড়ি যেতে পারিনি। গরু কোরবানি ঢাকায় দিয়েছি। এখন মাংস নিয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যাচ্ছি।’ 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে দৌলতদিয়া প্রান্তে কোনও ভোগান্তি নেই। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি ও ২০টি লঞ্চ যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে।’

/এএম/ 
সম্পর্কিত
বৈরী আবহাওয়া দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ 
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পদ্মা নদীতে বাস পড়ার ঘটনায় মামলা, আসামি করা হলো যাদের
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: তথ্যমন্ত্রী
ভারত থেকে আমদানি কমলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি: সংস্কৃতিমন্ত্রী
ভারত থেকে আমদানি কমলেও গরু-পেঁয়াজের সংকট হয়নি: সংস্কৃতিমন্ত্রী
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, দুজনকে হাতেনাতে ধরলেন প্রশাসক
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, দুজনকে হাতেনাতে ধরলেন প্রশাসক
প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ৬
প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ, গ্রেফতার ৬
সর্বাধিক পঠিত
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি