গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের কোনাবাড়িতে লাইফ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।