খাগড়াছড়ির বাজারে আগুনে পুড়লো ২ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ১২:০৩আপডেট : ০৩ জুন ২০২৬, ১২:০৩

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন ২০২৬) ভোররাত আনুমানিক ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপাড়া বাজারের একটি তেল ও গ্যাসের দোকানে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একটি রেস্টুরেন্টসহ দুটি দোকান পুড়ে যায়। প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়গুলো নিশ্চিত করেন গুইমারা থানার ওসি হাসান সোহরার্দী।

ওসি আরও জানান, খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার স্টেশন থেকে একটি ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দলও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে জালিয়াপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেনের গ্যাস ও জ্বালানি তেলের দোকান; যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়া মোহাম্মদ নাঈমের রেস্টুরেন্টও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দোকানের আনুমানিক ক্ষয়ক্ষতি ৪ থেকে ৫ লাখ টাকা বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
সিগারেট তৈরির কোম্পানির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিউট
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
‘আমার ভাই নাকি পুড়ে কঙ্কাল, লাশটা যেন পাই’
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী