চট্টগ্রামে আগুনে পুড়েছে ১০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুন ২০২৬, ১৪:০৫ আপডেট : ০২ জুন ২০২৬, ১৪:০৫

চট্টগ্রাম নগরীর হালিশহরে আগুনে পুড়েছে কমপক্ষে ১০টি বসতঘর। আগুনে বসতঘরসহ সহায়-সম্বল হারিয়ে আহাজারি করতে দেখা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের কর্মকর্তা মোনেম বিল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ স্টেশনের চারটি গাড়ি নেভানোর কাজ শুরু করে। ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।’

তিনি আরও জানান, লাকড়ির চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুনে ১০ থেকে ১২টি সেমিপাকা ও কাঁচা বসতঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

/এমএএ/
সম্পর্কিত
‘জেলা ছাত্রলীগ সভাপতি হুমকি দিয়েছে’, হামলার জন্য আ.লীগকে দায়ী করলেন নুসরাত
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ছাড়পত্র পেয়েছেন ৮৫ জন, চিকিৎসাধীন আরও ৯
সর্বশেষ খবর
শুধু টোট ব্যাগ কিনতেই বিদেশ ভ্রমণ! জনপ্রিয় হচ্ছে ‘পিলগ্রা-মার্চ’
শুধু টোট ব্যাগ কিনতেই বিদেশ ভ্রমণ! জনপ্রিয় হচ্ছে ‘পিলগ্রা-মার্চ’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সেই বক্তব্যের তীব্র নিন্দা জানালো জামায়াত 
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সেই বক্তব্যের তীব্র নিন্দা জানালো জামায়াত 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫১৮ মামলা
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
‘কাজের সুযোগ তৈরি হচ্ছে’, বিএনপির নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত
ঢাকায় খাবার নিয়ে অসন্তুষ্ট ভারত