কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আমবাগ তেঁতুলতলা এলাকার একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় ঝুট গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। কিছু বুঝে ওঠার আগেই আগুন আশেপাশের গুদামে ছড়িয়ে পড়ে। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি আব্দুল হামিদ মিয়া।