মাদারীপুরে এক জার্মান প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে (১৫ অক্টোবর) সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মামুন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
মামুন মাতুব্বরের বাবা দোলোয়ার মাতুব্বর বলেন, রাতে ১৫-২০ জনের একদল ডাকাত বাড়ির জানালার গ্রিল ও দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।
এদিকে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।