মাদারীপুরের শিবচর রিপোর্টার্স ইউনিটির (এসআরইউ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বাংলা ট্রিবিউনের মাদারীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রাজাকে ও সদস্য সচিব করা হয়েছে দৈনিক কালবেলার শিবচর প্রতিনিধি আবু সালেহ মুছাকে।
রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার স্থানীয় সড়ক ৭১ এর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দৈনিক ইনকিলাবের রাশেদুল ইসলাম রাসেল ও দৈনিক আজকের পত্রিকার ইমতিয়াজ আহমেদকে।
কমিটির সদস্যরা হলেন- গ্লোবাল টিভির মাদারীপুর প্রতিনিধি কাইয়ুম হোসেন, দৈনিক নব চেতনার শিবচর উপজেলা প্রতিনিধি অপূর্ব চৌধুরী জয়, দৈনিক মানবজমিনের শিবচর উপজেলা প্রতিনিধি হায়দার আলী, ইউটিভির শিবচর উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান পায়েল, দৈনিক সকালের সময়ের শিবচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন লাবলু, দৈনিক যায়যায়দিনের শিবচর উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, দৈনিক নয়াদিগন্তের শিবচর উপজেলা প্রতিনিধি রোমান জমাদ্দার, দৈনিক স্বাধীন মতের শিবচর উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া, দৈনিক বিজনেস বাংলাদেশের শিবচর উপজেলা প্রতিনিধি মাজাহারুল ইসলাম রুবেল, দৈনিক ঔশী বাংলার শিবচর উপজেলা প্রতিনিধি খালিদ জিহাদ খান, দৈনিক গণ মুক্তির শিবচর উপজেলা প্রতিনিধি এস এম আফজাল হোসেন, দৈনিক সময়ের কাগজের শিবচর উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন ও দ্যা ডেইলি পোস্টের শিবচর উপজেলা প্রতিনিধি তৌকির চৌধুরী।