কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, অ্যাডভোকেট এম এ আফজল দীর্ঘ ১৯ বছর পর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান সভাপতি ও অ্যাডভোকেট এম এ আফজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান বক্তা, দলের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল ও কৃষিবিদ মো. মশিউর রহমান হুমায়ুন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা-উপজেলার ৩৫৯ জন কাউন্সিলরসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

/বিটি/ এএইচ/