প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফেসবুকে কটূক্তি করে মন্তব্য লেখায় রুহুল আমিন তালুকদার (৪৫) নামে এক ব্যক্তি বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী থানায় মামলা করেন উপজেলা আ.লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা।
ছানোয়ার হোসেন বাদশা জানান, গত ৬ মার্চ এশিয়া কাপের ফাইনাল খেলার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিপূর্ণ মন্তব্য লিখে ফেসবুকে স্ট্যাটাস দেন আরামনগর এলাকার রুহুল আমিন। ফেসবুকে দেওয়া কটূক্তিপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর হওয়ায় তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, অভিযুক্ত রুহুল আমিন তালুকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।
/এআর/টিএন/