কেরাণীগঞ্জে ভবনের আগুনে ৫ কর্মচারী আহত

আগুনরাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে আলম ভবনের নিচতলার একটি দোকানে আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন পাশের দোকানের ৫ কর্মচারী।
আহতরা হলেন- উজ্জল (২৫), মানিক (৩০), ইব্রাহীম (১৮), রনি (২০) ও সামাদ (২৮)।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভবনের নিচ তলায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নেভানোর জন্য পাশের দোকানের কর্মচারীরা এগিয়ে আসলে আগুনের ধোঁয়ায় ৫ কর্মচারী আহত হন। পরে বেলা আড়ইটার দিকে আহতদের চিকিৎসার জন্য আহত উজ্জলের মামা ইয়াসিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল ক্যাম্পের নায়ক রফিক জানান, আগুনের ধোঁয়ায় ওই মার্কেটের ৫ কর্মচারী আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন আছেন।
/এমএমআর/এসএনএইচ/ এএইচ/