রূপগঞ্জে মার্কেটের দেয়াল ধসে একজন নিহত

ভুলতায় নবনির্মিত নূরজাহান প্লাজা ভবনের ৪তলা ফ্লোর থেকে কাঁচা দেয়াল ধসে নিচে পড়ে একটি মসলার দোকানেনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বুধবার রাতে ঝড়ের সময়ে নবনির্মিত মার্কেটের দেয়াল ধসে খোকন মিয়া (৩০) নামে যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত খোকন মিয়া উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাবতলী এলাকার মধু মিয়ার ছেলে। আহত কাইয়ুম (২৭), ফারুক (৩৪), সাইফুল (২২) ও অজ্ঞাত ব্যক্তিকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানায়, রাত সাড়ে ৭টায় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময়ে উপজেলার ভুলতায় নবনির্মিত নূরজাহান প্লাজা ভবনের ৪তলা ফ্লোর থেকে কাঁচা দেয়াল ধসে নিচে পড়ে যায়। এসময় নিচে থাকা ফারুকের মসলার দোকান ঘরে দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই খোকন যুবকের মৃত্যু হয়। খোকন ওই দোকানের ভেতরে অবস্থান করছিলেন। এছাড়া আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
/এএইচ/