নিহতরা হলেন সুনীল দাস (৬০) ও দুলাল মিয়া (৩২)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব মোড় থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক নরসিংদী শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে সাত যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যান সুনীল ও দুলাল নামে দুইজন। অন্যান্য আহতদের মধ্যে সুমন মিয়া (৩৫), গিয়াস উদ্দীন (৩৫), জুলহাস মিয়া (৪৮), অজ্ঞাত মহিলা (৩২) ও অজ্ঞাত শিশুকে (৫) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে আশঙ্কাজনক অবস্থায় সুমন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/বিটি/