এক্সপ্রেসওয়েতে চলন্ত গাড়ির পেছনে আরেকটির ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছবাহী পিকআপ দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে পিকআপের দুই জন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তারা মাছবাহী গাড়ির চালক ও হেলপার। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।