গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের টিম।