ময়লা ফেলা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

হিলি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫

দিনাজপুরের বিরামপুরে ময়লা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মুকুল হোসেন (৩৮) নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্ণচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। অভিযুক্ত বড় ভাই শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর তিনি পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কৃষ্ণচাঁদপুর গ্রামের মুকুল হোসেন ও শামসুজ্জামান আপন দুই ভাই। তাদের বাড়িও পাশাপাশি। বাড়ির পাশের জমিতে ময়লা ফেলা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই শামসুজ্জামান লাঠি দিয়ে মুকুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে মুকুল মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই মুকুলের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

/আরএইচ/
সম্পর্কিত
‘দাদা তপন বলছি’ শুনলেই কেন বুক কাঁপতো সবার, সেই নারী কে ছিলেন?
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা, নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
সর্বশেষ খবর
কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার
কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার
পর্যটন অর্থনীতি-১১: পর্যটন পণ্যের চেয়ে গন্তব্যের গল্প বেশি বিক্রি হয় 
পর্যটন অর্থনীতি-১১: পর্যটন পণ্যের চেয়ে গন্তব্যের গল্প বেশি বিক্রি হয় 
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
যোগব্যায়াম, মোবিলিটি ও স্ট্রেংথ ট্রেনিংয়ে ফিট থাকছেন মনীষা কৈরালা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়