পাম্পে গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

ঢাকার সাভারের আমিনবাজার এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালকসহ কমপক্ষে চার জন আহত হয়েছেন।
​
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আমিনবাজার অনলাইন ফিলিং স্টেশন ও সিএনজি নামের একটি একটি স্টেশনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খালি ট্রাকে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে থাকা গাড়িটির চালকসহ চার জন আঘাত পান। তবে আহত অবস্থায় চার জনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও আহতরা চিকিৎসাধীন রয়েছে।