মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, বিকালে একই স্থানে এনসিপির সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৩:০৭

মাদারীপুর শহরের শকুণি লেক এলাকায় জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশের কয়েক ঘণ্টা আগে এ বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সমাবেশের সঙ্গে এ ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেও বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

/আরএইচ/
সম্পর্কিত
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
‘জীবনের সেরা সফর’, শেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন সৌদিতে নিহত নাসরুল্লাহ
মাদক বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
চকবাজারে আগুন: উদ্বেগ-উৎকণ্ঠায় ব্যবসায়ীরা
চকবাজারে আগুন: উদ্বেগ-উৎকণ্ঠায় ব্যবসায়ীরা
৫৬ ইঞ্চির দম্ভ থেকে মিমের বিদ্রোহ 
৫৬ ইঞ্চির দম্ভ থেকে মিমের বিদ্রোহ 
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরণের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরণের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচন করেছে : নাহিদ ইসলাম
ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচন করেছে : নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা