ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি পার্কিং করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১টা৩৫ মিনিটে মহাসড়কের জোড়পুল এলাকায় লাব্বাইক পরিবহনের পার্কিং করা বাসটিতে আগুন দেয়। 

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, বাসটি মহাসড়কের পাশে গত দুই দিন ধরে পার্কিং করা ছিল। দুপুর ১টা ৩৫ মিনিটে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগুন দিয়েছে। সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।