খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

Fire Khulna Pic 3. 04,05,16খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকায় জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বুধবার বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মিলের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে আগুন রয়েছে। যা নেভানোর কাজ চলছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সম্পূর্ণভাবে আগুন নেভানোর কাজ চলছে। এরপরই ডাম্পিংয়ের কাজ করা হবে। এসব কাজ শেষে ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হবে।
তিনি বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে, সতর্কতা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
তিনি জানান, পাটের আগুন দ্রুততার সঙ্গে নিভিয়ে ফেলা কঠিন। তবে, আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফলে আগুন ছড়াতে পারছে না।
মিল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরমাইজ খানা রিভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক ঘণ্টা পর মহানগরীর খালিশপুর ও দৌলতপুরের আরও চারটি ইউনিট ভৈরব নদী পার হয়ে ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ছয়টি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

আগুনে মিলের উৎপাদিত পণ্য ও কাঁচামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরও পড়ুন:
সুন্দরবনে অগ্নিকাণ্ড: ধানসাগর স্টেশন কর্মকর্তা বরখাস্ত

/বিটি/