সম্প্রতি নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আশা করি সংসদ সদস্য সেলিম ওসমান তার কৃতকর্মের জন্য জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন। বৃহস্পতিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
বিএনপির দিকে ইঙ্গিত করে হানিফ বলেন, যে ইসরায়েল মুসলিম বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ হিসেবে চিহ্নিত, যে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক খারাপ, সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার লোভে, তারা সেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। গোপন বৈঠক করছে। তাদের শরণাপন্ন হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে মুসলমানদের শত্রুর দ্বারস্থ হয়েছে।
এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা ছাত্রলীগের সভাপতি আলী মতুর্জা খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তনুর ডিএনএ প্রতিবেদন ময়না তদন্ত বোর্ডকে দেবে না সিআইডি
/জেবি/টিএন/আপ-এআর/