স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, আহত যুবকের নাম অজিহার রহমান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার মাদরা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। শনিবার ভোরে তিনি ভারতের মুম্বাই থেকে ফিরছিলেন। পথে মাদরা সীমান্তের বিপরীতে মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩ এর কাছাকাছি ভারতের বিথারী এলাকার বস্তুমতলা পৌঁছালে তাকে লক্ষ্য করে কে বা কারা গুলি করে। গুলিটি তার পায়ে লাগে। তবে আহত ওই ব্যক্তি এখন কোথায় আছেন তা তিনি জানাতে পারেননি।
বিজিবি’র ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন খবর পেয়ে মাদরা সীমান্তে গেছেন। তিনি সাংবাদিকদের জানান, ভারতের বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের সঙ্গে তিনি কথা বলেছেন। বিএসএফ গুলি বর্ষনের ঘটনা অস্বীকার করেছে। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি আহত ব্যক্তি অজিহার রহমান কোথায় আছেন তা এখনও জানা যায়নি। তবে, আহত অজিয়ারের স্বজনরা দাবি করেছেন, বিএসএফ-এর গুলিতে অজিয়ার রহমান আহত হয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
'রোয়ানু' এখন উপকূলে, ৭ নম্বর সতর্কতা সংকেত
/বিটি/