খুলনায় ১০ ব্যবসায়ী ও দুই সেমাই কারখানাকে জরিমানা

জরিমানাখুলনা নগরীতে ১০ ব্যবসায়ী ও দুইটি সেমাই কারখানাকে জরিমানা করা হয়েছে। বুধবার খুলনা জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে  ১০ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা ও দুটি সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
কেসিসির বাজার সুপার গাজী সালাউদ্দিন জানান, দৌলতপুরস্থ জিলানী পাইকারী কাঁচা বাজারে পণ্যমূল্য পর্যবেক্ষণ ও মনিটরিং করা হয়। মনিটরিংকালে বাজারের বিভিন্ন দোকানের পাকা রশিদ প্রদান, ডিজিটাল ওজন মাপক ব্যবহার ও পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অবৈধ প্রক্রিয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদন ও সংক্ষরণের অভিযোগে দুটি সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এগুলোর মধ্যে খালিশপুর এলাকার বউ রাণী সেমাই কারখানাকে ২০ হাজার টাকা এবং হাসেম ফুড সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম জানান, খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের নেতৃত্বে বাজার মনটরিং টিম বড় বাজার ও নিউ মার্কেট পরিদর্শন করে। এসময় মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রি, সঠিক ওজন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এ সকল বিষয়ে মনিটরিং করা হয়। এ সময় ৪টি দোকানে বিভিন্ন অপরাধে ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড     দেওয়া হয়। এছাড়া   উৎপাদন তারিখ না থাকায় ১০০ প্যাকেট সেমাই বিনষ্ট করা হয়।

আরও পড়ুন: ‘আমার মৃত্যুর জন্যে দায়ী শ্যালক ও শাশুড়ি’

/এআর/