খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
সভায় গুরুত্বপূর্ণ অফিস, সার্কিট হাউজ, কালেক্টরেট, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিংমল, বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মসজিদের ইমামদের নিয়ে আলোচনা অব্যাহত রাখা, সকলকে সচেতন করার উদ্যোগ, ইভটিজিং রোধে পদক্ষেপ গ্রহণ ও বাল্যবিবাহরোধে সব বিভাগকে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ভোক্তা অধিকার আইনের আলোকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, যানজট নিরসনে খুলনা বিভাগের ৫টি মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে নসিমন, করিমন, আলমসাধু, মহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশাসহ লাইসেন্সবিহীন সব প্রকার গাড়ি চলাচল বন্ধ, সরকারি জমি ও রাস্তার অবৈধ স্থাপনা অপসারণ, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সকল সংস্থাকে নির্দেশ দেওয়া হয়।
সভায় খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
আরও পড়ুন: বাবা দিবসে শিশুকন্যাকে পাথর মেরে হত্যা
/টিএন/আপ-এআর/