পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় মিনাজ গ্রুপ ও সাবেক মেম্বার এনামুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ৩ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন- ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের মিনাজ গ্রুপের সাইফুল (২৮), সাবেক মেম্বার এনামুল গ্রুপের একই গ্রামে পায়ে গুলিবিদ্ধ সোহাগ (২৫) ও হাফিজুল ইসলাম (৩২)।
ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
আরও পড়ুন: বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে সবজির ব্যাপক ক্ষতি
/এআর/