যশোরে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরযশোরে নাদিম হোসেন অমিত (১১) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের  পরিবার এটিকে ‘আত্মহত্যার ঘটনা’ বললেও পুলিশ বলছে ‘রহস্যজনক’।
নাদিম হোসেন শহরের বারান্দী মোল্লাপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
শিশুটির মামা জামাল শেখ জানান, মাসখানেক আগে অমিতের পা ভেঙে যায়। বুধবার সকালে সে ওই অবস্থায় বাড়ির বাইরে বের হলে তার মা বকা দেয়। এরপর সকাল নয়টার দিকে নিজ ঘরে তার লাশ ঝুলতে দেখা যায়।
তার দাবি, মায়ের বকুনিতে সে অভিমানে আত্মহত্যা করেছে।
তবে কোতোয়ালী থানার এসআই আলী আকবর বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: রংপুরে বাসচাপায় সেনাসদস্য নিহত 

/এআর/