ঈদুল ফিতরের ছুটি শেষে খুলনা বিশ্ববিদ্যালয় আগামী ১৭ জুলাই রবিবার খুলছে। এ দিন সকাল ৯টা থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১০ জুলাই থেকে খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও এরইমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
উল্লেখ্য, গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
/টিএন/
আরও পড়ুন:
জঙ্গি তৎপরতায় এগিয়ে নর্থ-সাউথ, বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়