ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বন্দুকযুদ্ধঝিনাইদহের শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের সামনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ সময় আহত হন পুলিশের দুই কনস্টেবল।  শনিবার রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি তাজা বোমা, ধারালো অস্ত্র, দড়ি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, ঝিনাইদহের শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শৈলকুপা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়ে ডাকাতরা।  পুলিশ পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। কিছুক্ষণ পর ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহত এক ডাকাতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও আমদ আলী আহত হয়েছেন। লাশ উদ্ধার করে শৈলকুপা থানা চত্বরে রাখা হয়েছে।

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

/বিটি/