ড. এহসানুল কবীর জানান, ‘মার্কশিট নেওয়ার সময় রাব্বী অঙ্গীকার করেছিল সময়ের মধ্যে নম্বরপত্র (মার্কশিট) ফেরৎ না দিলে বা অন্য কোনও জটিলতা সৃষ্টি হলে সে নিজে দায়ী থাকবে। মার্কশিট তুলে নেওয়ার দরখাস্তে সে ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ করে। এ লক্ষ্যে সে প্রয়োজনীয় কাগজপত্র এবং টাকাও জমা দেয়।’
তিনি আরও জানান, ‘মার্কশিট তুলে নেওয়ার পর তা জমা না দেওয়ায় তার ভর্তি বাতিল হয়ে যায়।’
এহসানুল করীম বলেন, ‘গত এপ্রিলের প্রথম সপ্তাহে রাব্বীর বাবা কলেজে এসে ছেলের বিষয়ে খোঁজ খবর নেন। ছেলে কলেজে আসে কিনা জানতে চান। মার্কশিট তুলে নেওয়ার বিষয়ে তার পরিবার অবহিত ছিলেন।’
উল্লেখ্য, ফজলে রাব্বী যশোর সরকারি এমএম কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। সে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি কলেজে ভর্তি হয়। তার অ্যাডমিশন রোল নম্বর- ৩০২৫৫৫৬ এবং মেরিট স্কোর-১৩৭ দশমিক ০৪। এছাড়া ক্লাসে তার রোল নম্বর ছিল ২৭০১০৭ এবং জন্ম তারিখ: ১৮ ফেব্রুয়ারি, ১৯৯৪। তার গ্রামের বাড়ি মাগুরা সদরের বেরইল গ্রামে। তবে সে থকাতো যশোর সদর উপশহরের কিসমত নওয়াপাড়ায়।
আরও পড়ুন-
৫ এপ্রিল বাড়ি ছাড়ে তামিমের সহযোগী জঙ্গি রাব্বী
কল্যাণপুর থেকে পাইকপাড়া: জঙ্গিবিরোধী অভিযানে নতুন মাত্রা
তামিমের দুই সহযোগীও শনাক্ত!
ত্রিশালের জেএমবি সদস্যই খোঁজ দিয়েছিল জঙ্গি তামিম চৌধুরীর
/এসএনএইচ/এফএস/