এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ মার্চ বিএনপি জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে মাগুরায় মঘির ঢালে বালুর ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৫ শ্রমিকের মুত্যু হয়। গুরুতর আহত হন ৪ শ্রমিক। নিহতদের প্রত্যেকের পরিবারকে ঘটনার পরপরই নগদ ১০ লাখ টাকা ও একটি করে পাকা বাড়ি নির্মাণ করে দেয় সরকার। পরে রবিবার আহতদের প্রত্যেককে ২ লাখ টাকার এই অনুদান দেওয়া হয়।
আরও পড়ুন: ‘ঈদযাত্রা আরামদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে’
/এআর/