র‌্যাব পরিচয়ে আটকের তিন দিনেও খোঁজ মেলেনি ২ যুবকের

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়া থেকে র‌্যাব পরিচয়ে সাদা পোশাকধারীরা দুই যুবককে ধরে নিয়ে গেলেও গত তিনদিনে তাদের খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শনিবার বিকালে শান্তিপাড়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী জোছনা খাতুনের বাড়িতে চোরাচালানি মালামাল থাকার অভিযোগে র‌্যাব পরিচয়ে ৩/৪ জন অভিযান চালায়। এ সময় জোছনা খাতুনের ছেলে রাসেল ও মেয়ে রিনা খাতুনের সঙ্গে তাদের বাকবিতণ্ডার একপর্যায়ে রাসেল ও রিনাকে মারপিট করা করা হয়। মারপিটের সময় সবাই পালিয়ে গেলেও একই গ্রামের আ. খালেকের ছেলে সোহাগ (২৪) ও বাচ্চু মিয়ার ছেলে হৃদয়কে (২৩) ধরে নিয়ে যায় বলে সোমবার সাংবাদিকদের জানান পরিবারের লোকজন।

সোহাগের বাবা আ. খালেক জানান, র‌্যাব, ডিবি ও থানা পুলিশের অফিসে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয় দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম বলেন, আমরা কিছু জানি না। এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি।

আরও পড়ুন:

তাহমিদ গুলশান হামলার আসামি নয়: মনিরুল

/বিটি/