নিহত নান্নু মিয়া মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
আহতরা হলেন সদর উপজেলার দুর্গাপুর গ্রামের বিশারত আলীর ছেলে আবু তালেব (৩০), বেতাই গ্রামের আবুল কাশেমের ছেলে ওলিয়ার (২২), আবু তালেবের ছেলে আলীরাজ (২৫), মজিবর রহমানের ছেলে সুমন মিয়া (২০), কালীগঞ্জ উপজেলার চাপাইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (৩০) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ভোররাতে যশোর থেকে একটি ট্রাক কুষ্টিয়ায় যাচ্ছিল। পথে বিষয়খালী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা সাত শ্রমিক আহত হয়। সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় নান্নু মিয়া নামের এক শ্রমিক মারা যায়।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
/বিটি/