আটকরা হলো- অনন্ত সরকার (৫০), তার স্ত্রী তারুণী সরকার (৪০), শিউলী বেগম (৩৫), সেলিমা বেগম (৪০), মাসুদা বেগম (২৮), সাথিয়া বেগম (৩০), নজরুল মোড়ল (৩২) ও আছিয়া বেগম (২৭)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলার গয়েশপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তের ৬৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে টহল দিচ্ছিলেন। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮ জনকে আটক করে বিজিবি। এরপর দুপুরে তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এমও/