দলীয় চেয়ারপারসন খালেদার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ খুলনা বিএনপি হাদিস পার্কে জনসভা আহ্বান করে বিএনপি। খুলনা সিটি করপোরেশন থেকে বিএনপিকে এ জনসভা করার অনুমতি দেওয়া হয়, কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হাদিস পার্ক ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। কেএমপির পক্ষ থেকে হাদিস পার্ক ও আশপাশ এলাকায় মাইকিং করা হচ্ছে।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা বিভাগীয় জনসভা বাধাগ্রস্ত করতেই ক্ষমতাসীন দল হাদিস পার্কে পরিকল্পিতভাবে সমাবেশ আহ্বান করেছে।’
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘হাদিস পার্কে ১০ মার্চ মহিলা আওয়ামী লীগ সমাবেশ আহ্বান করেছে।’