দামুড়হুদায় গণহিস্টোরিয়ায় আক্রান্ত ১৭ শিক্ষার্থী আশঙ্কামুক্ত

হাসপাতালে এক শিক্ষার্থীর চিকিৎসা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার জয়রামপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।

গণহিস্টোরিয়ায় আক্রান্ত শিক্ষার্থীদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, শিক্ষার্থীরা গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তবে, তারা এখন আশঙ্কামুক্ত।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীদের হাসপাতাল থেকে সরবরাহ করা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। পরে তারা অসুস্থ হয়ে পড়লে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।