কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, সোমবার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র করা হয়েছে। এ নিয়ে মেয়র পদে মোট ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন। এছাড়া সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আব্দুল খালেকের পক্ষে তার ভাই আব্দুল জলিল তালুকদার রিটার্নিং অফিসার ইউনুস আলীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুজন আলীসহ অন্যান্য নেতারা।
এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যান্যরা হচ্ছেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি, সিপিবি’র মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির এস এম মুশফিকুর রহমান ও মোল্লা শওকত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোজাম্মেল হক।