নিহতের স্বজনরা জানান, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আতিয়ার রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনার জন্য অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে।কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অবহেলার কারণে যথাসময়ে অক্সিজেন দিতে ব্যর্থ হয়। পরে প্রায় আধাঘণ্টা পরে তার মৃত্যু হয়।
স্বজনার অভিযোগ করে জানান, কোনও এক ব্যক্তি প্রভাব খাটিয়ে হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারটি আগেই নিয়ে যাওয়ায় হাসপাতালের কর্তৃপক্ষ সময়মত অক্সিজেন দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে রোগীর মৃত্যু হয়।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্যপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. খন্দকার বাবর জানান, চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়নি ।রোগীর অবস্থা ভর্তির আগে থেকেই আশংকাজনক ছিল। প্রথমে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ একটি সিলিন্ডার ম্যানেজ করে।
শৈলকুপা থানার ওসি আইয়ুবুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রোগীর স্বজনরা কোনঅ অভিযোগ জানাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।