গ্রেফতারকৃতরা হচ্ছে, নাসিম শেখ (২৪), মনিরুল সরদার (৪০) ও সামসুর রহমান (৪৮)।
র্যাব-৬’র অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, গ্রেফতারকৃতরা র্যাব-৬ এর অফিসার ও সোর্সের পরিচয় দিয়ে নাদিম খান বাবুর (৩২) কাছে প্রায় সময় চাঁদা দাবি করতো। ১৬ আগস্ট বিষয়টি নাদিম তাদের জানায়। এরপর চাঁদা দেওয়ার আগে টাকাগুলো ফটোকপি করে রাখার নির্দেশ দেওয়া হয়। তারই অংশ হিসেবে শনিবার বিকালে চাঁদা দেওয়ার পর র্যাব আদায়কৃত ১০ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করে। এসময় জব্দকৃত টাকার সঙ্গে আগের ফটোকপি করা টাকার নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা হয় এবং হুবহু মিল পাওয়া যায়। এছাড়া তাদের প্রত্যেকের প্যান্টের পকেট থেকে ২ বোতল করে ফেনসিডিল ৩ জন আসামির কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, নাসিম শেখ নিজেকে র্যাবের ক্যাপ্টেন রহিম হিসেবে পরিচয় দেয় এবং মনিরুল ও সামসু র্যাব-৬ এর সোর্স দাবি করে অবৈধ ব্যবসায় সহযোগিতার নামে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করে। সর্বশেষ তারা ১০ হাজার টাকা আদায় করে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় ২টি মামলা করা হয়েছে।