শনিবার (২৫ আগস্ট) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে এদেশ থেকে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে মুছে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগ নেতা অ্যাডভোকেট খান সিদ্দিকুর রহমান, অধ্যাপক মাহফিজুর রহমান মাফুজ, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামলীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ।