এজাহারের সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ফেসবুক আইডি থেকে নড়াইলের কয়েকজন আইনজীবী সম্পর্কে অশালীন ও মানহানিকর মন্তব্য প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে গত ১৩ সেপ্টেম্বর নড়াইল জজ কোর্টের আইনজীবী কাজী বশিরুল হক বাদী হয়ে গ্রেফতারকৃতদের সদর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। চারদিন পার হয়ে গেলেও মামলা নথিভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।
এ ব্যাপারে গত রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে ডাকা এক জরুরি সভায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল হক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত বিশ্বাস, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট জাহিদুল আলম, অ্যাডভোকেট ওবায়দুর রহমান, অ্যাডভোকেট কাজী বশিরুল হক প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, মামলা নথিভুক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।