ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ

গ্রেফতারঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের আঞ্চলিক নেতা আনজের আলীকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।

তিনি আরও বলেন, ‘এছাড়াও সদর উপজেলা থেকে ১ জামায়াত কর্মীসহ ১৯ জন, শৈলকুপা থেকে ১১ জন, কালীগঞ্জে ৬ জন, কোটচাঁদপুরে ২ জামায়াত কর্মীসহ ১০ জন, মহেশপুরে ২ জামায়াত কর্মীসহ ১২ জন, গোয়েন্দা পুলিশ ২ জন এবং হরিণাকুণ্ডু থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।