আটক নেতাকর্মীচুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হক মালিক ও সেক্রেটারি রুহুল আমিনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ জামায়াতে ইসলামীর অফিস থেকে পুলিশ তাদেরকে আটক করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, চুয়াডাঙ্গা শহরে বড় ধরনের নাশকতার ছক আঁকছিল জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ওই বৈঠকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ২০-২৫ জন অংশগ্রহণ করে। কিন্তু পুলিশি অভিযান টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে এই ৯ জন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আটক বাকিরা হলেন- জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, জেলা কমিটির সূরা সদস্য কাওয়েম উদ্দীন হিরক, শরীফ উদ্দীন, জব্বার উর রহমান, জীবননগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহফুজ রহমান, অর্থবিষয়ক সম্পাদক হুমায়ন কবির ও বাড়ির মালিক সুমন কবির।
উদ্ধার বই-পুস্তকপুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে বুধবার রাতে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার একটি বাড়িতে ২০-২৫ জন গোপন বৈঠক করছে, এমন গোপন খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি ইউনিট রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে। পুলিশি অভিযান টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ বাড়িটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ৫টি বোমা, ২টি কম্পিউটার, ডিস্ক ও বিপুল পরিমাণ বই উদ্ধার করে।