শুক্রবার (১২ অক্টোবর) বিকালে হাদিস পার্কে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এস এম কামাল হোসেন বলেন, ‘খালেদা জিয়ার আমলে খালিশপুরে মিল কারখানা বন্ধ করে দেওয়া হয়েছিল। শ্রমিকদের নির্যাতন করা হয়েছিল। শ্রমিকদের রক্তাক্ত করা হয়েছিল। শ্রমিকরা তখন কাফনের কাপড় পড়ে মিছিল করেছিল। সেই শ্রমিকদের মিল কারখানা চালু করে শেখ হাসিনা খালিশপুরে শ্রমিকদের কাজের সন্ধান দিয়েছেন। শেখ হাসিনা সরকারই এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছ। দেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা চালু, বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম মোল্লা। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপিসহ অনেকে।