স্থানীয়রা জানান, বিজিবির একটি টহল দল রবিবার সকালে নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে সংর্ঘষ বাধে। একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে পাথরের আঘাতে বিজিবি সদস্য নেয়ামুল হক আহত হন। এসময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।
৪৯ বিজিবির পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা হবে।