জামায়াতের গ্রেফতার নেতাকর্মীরা হলেন— সদর পূর্ব শাখার আমির মাওলানা আব্দুল ওয়ারেশ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়নের আমির ইয়াসিন আলি, জামায়াত নেতা আবুল হোসেন, আক্তারুজ্জামান, মো. বাবলু, রবিউল ইসলাম ও রুবেল হোসেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নাশকতার মামলা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাগরিক ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল খানকে নিজ বাড়ি থেকে রাতে গ্রেফতার করে। এছাড়া জামায়াত নেতাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।