তিনি জানান, খুলনার লিমা ট্রাভেলসের মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশে তার শ্বশুর আজিজার গোলদার সৌদি আরবে গেলে গত ২১ আগস্ট থেকে সে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। এমনকি সংশ্লিষ্ট ট্রাভেলস এজেন্সিও তার সন্ধানে কোনও সহযোগিতা করতে পারেনি। একপর্যায়ে তার ফিরে আসার আশা ছেড়ে দেন স্বজনরা। এর মধ্যে নিখোঁজের চার মাস পর বুধবার (১৯ ডিসেম্বর) তার শ্বশুরের (আজিজার গোলদার) লাশের সন্ধান পাওয়ার খবর আসে সৌদি থেকে। বাংলাদেশের অসুস্থ হাজীদের সন্ধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান হোসেন ঢাকা থেকে প্রথমে তার স্বজনদের এ খবর দেন।
এদিকে নিহত হাজীর স্বজনদের অনুমতি পেলে সৌদিতেই তার দাফন হবে বলেও জামাতা শিপন জানান।