মেহেরপুরের দু’পক্ষের গোলাগুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

মেহেরপুরমেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় দু’পক্ষের গোলাগুলিতে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শাটারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগানে গোলাগুলির শব্দ হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।