কালীগঞ্জ পৌরসভায় উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনি কর্মকর্তা মেহেদী হাসান জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি এ উপনির্বাচন হবে।

তফসিলে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই, ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

মেহেদী হাসান বলেন, ‘গত বছরের ২২ সেপ্টেম্বর কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মকছেদ আলী বিশ্বাস মৃত্যুবরণ করলে তার পদ শূন্য হয়ে পড়ে। এ পদে আগামী ২৮ ফেব্রুয়ারি  ভোটগ্রহণ হবে।’