কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সোমবার ভোর রাতে বঙ্গোপসাগরের সরোয়ার ল্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধুর চর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের দুবলা আউটপোস্টের সদস্যরা। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অসাধু জেলেরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া একটি ট্রলার ও দুইটি নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ লাখ ফাইস্যা মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
আটক ১০ জেলেকে সোমবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) নীল কমল ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চাদপাই স্টেশন অফিসার কামরুল ইসলাম।